২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ ৭

পুরান ঢাকার গেণ্ডারিয়ার ঢালকানগরে ‘রান্নাঘরের গ্যাসের আগুনে’ দুই শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 10:01 AM

Updated : 11 Apr 2022, 11:53 PM

শ্যামপুর থানার ওসি আব্দুর রজ্জাক শেখ বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টিনশেড ওই বাড়ির দুটি ঘরে আগুন লাগে।

সরবরাহ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ধারণা দেন তিনি। 

দগ্ধরা হল- দুই ভাই বোন শুভ (৮) ও শরিফা (১৩), তাদের বাবা মো. শরিফ (৪৫), মা সাহিদা (৩৫), খালা শাহনাজ (২৮), খালু আলী হোসেন (৪০) ও নানি আলেয়া বেগম (৫০)।

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের মধ্যে কারও কারও শরীরের ৪৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের চারজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ওসি রাজ্জাক বলেন, ওই পরিবার রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করত।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, তাদের কোনো ইউনিট ঢালকানগরে আগুন নেভাতে যায়নি। স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।