২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কমিটি নিয়ে আপত্তি

গঠনতন্ত্র না মেনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনিবার্হী কমিটির গঠন করার অভিযোগে তাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2017, 01:29 AM

Updated : 11 Apr 2022, 11:47 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে শিক্ষক সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামালের স্বাক্ষর নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিয়মতান্ত্রিকভাবে গঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনিবার্হী কমিটির সাথে কোন ধরনের সম্পর্ক না রাখার ব্যাপারে বৈঠকে মত দেওয়া হয়েছে। ফেডারেশনের গঠনতন্ত্র অনুসারে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক সমিতি থেকে তিনজন করে প্রতিনিধি ফেডারেশনে যোগ দেবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে এ ব্যাপারে অবহিত না করেই গঠনতন্ত্র অমান্য করে ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।”

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতি ফেডারেশনের প্রতিনিধি সভায় অধ্যাপক মাকসুদ কামালকে  সভাপতি করে ২১ সদস্যের কমিটির গঠন করা হয়। মাকসুদ কামাল এর আগে এই ফেডারেশনের মহাসচিব ছিলেন।

ফেডারেশনের নতুন কমিটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ওই সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য জানতে মাকসুদ কামালকে কয়েকবার ফোন করলেও তার সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বধুবার সভা করে ফেডারেশনের কমিটি গঠন করা হয়।সেখানে ফেডারেশনের গঠনতন্ত্র মানা হয়নি।

“ফেডারেশনের কোনো সভা অনুষ্ঠিত হলে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট তিনজন প্রতিনিধি অংশ নেবেন। কিন্তু প্রতিনিধি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমিসহ তিনজন যোগ দেওয়ার কথা। শিক্ষক সমিতির মনোনীত সদস্য প্রেরণের ক্ষেত্রে এ নিয়ম মানা হয়নি। আর প্রতিনিধি প্রেরণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কোনো সভাই হয়নি।”

“এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী ফেডারেশনের কমিটি হওয়ার কথা সাত সদস্যবিশিষ্ট। সেখানে ২১ সদস্যের কমিটি গঠিত হয়েছে বলে শুনেছি।”