২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট ‘হ্যাকড’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 05:40 PM

Updated : 19 Aug 2022, 04:53 PM

বৃহস্পতিবার দুপুরে ওই ওয়েবসাইট ঢুকতে গিয়ে হ্যাকারের নোটিস দেখে একজন ব্যবহারকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানান।

বিকাল ৫টায় ওই ওয়েবসাইটে (http://tourismboard.gov.bd/) গিয়ে দেখা যায়, সেখানে কালো প্রচ্ছদপটে ঝুলছে হ্যাকারের বার্তা।

Hacked By Sxtz

I think you have a problem with your website.

Review it.

হ্যাকার তার টুইটার অ্যাকাউন্টের লিংকও ওয়েবসাইটে দিয়ে রেখেছেন।  

২০১২ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এই নতুন ওয়েবসাইট চালু করা হয়। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, যোগাযোগ ব্যবস্থা ও ট্যুরিজম এজেন্সির তথ্য রয়েছে সেখানে।

ওয়েবসাইট ঠিক করতে ট্যুরিজম বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কি না- সে বিষয়ে তাদের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বোর্ডের একজন কর্মকর্তা জানান, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা দুজনই দেশের বাইরে। তিনি আইটি বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দিলেও ওই বিভাগের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।