২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজে পরিত্যক্ত ২ কোটি ৩৩ লাখ টাকার সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটসের একটি উড়োজাহাজে ৪০টি সোনার বার পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 02:54 PM

Updated : 19 Aug 2022, 04:53 PM

শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ওই উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ইকোনমি ক্লাসে দুই আসনের সামনের সিট কভারের ভেতরে কালো টেপে মোড়ানো স্বর্ণবারগুলো পাওয়া যায়।

প্রতিটি বার দশ তোলা করে উদ্ধার সোনার মোট ওজন ৪.৬৬ কেজি এবং বাজারমূল্য ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। সোনা উদ্ধারের ঘটনায় ‘যথাযথ আইনি ব্যবস্থা’ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।