২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে দুই ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 11:11 AM

Updated : 11 Oct 2022, 02:09 PM

র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে রূপগঞ্জের এক বাড়ি থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে একটি পিস্তল, দুটি গুলি ও বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে বলে জানান তিনি। 

 

র‌্যাব বলছে, গ্রেপ্তার দুজনের মধ্যে ইমরান আহমেদ ওই জঙ্গি সংগঠনের শুরা সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির। অন্যজন তার সহযোগী শামিম মিয়া। 

রোববার ব্যাবের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মিজানুর রহমান জানান।