২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে খালেদার নামফলক ভাংচুর, পুনঃস্থাপনে ছাত্রদলের ২৪ ঘণ্টা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় খালেদা জিয়ার নামে বসানো নামফলক ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 06:29 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

বুধবার গভীর রাতে নামফলকটি ভাংচুর করা হয়। 

২০০৫ সালের ২০ অক্টোবর তৎকালীন জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া।সে সময় থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে ‘জগন্নাথ এই নামফলকটি ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেছেন, বিষয়টি জানার পরপরই তিনি ফলক পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ানোর জন্য রাতের অন্ধকারে কেউ এটা ভাংচুর করেছে। আমার নলেজে আসামাত্রই রেজিস্ট্রারকে বলে দিয়েছি আগের মত এটাকে প্রতিস্থাপন করার জন্য ।” 

এদিকে নামফলক ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদল। তারা ২৪ ঘণ্টার মধ্যে ফলক পুনঃস্থাপনের দাবি জানিয়েছে। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও ফলক পুনঃস্থাপন না করলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে জবি ছাত্রদল।”

তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে উপাচার্য ও প্রোক্টরের পদত্যাগ দাবি করেন।