২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ফুটবলার বাদল রায় হাসপাতালে

স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি বাদল রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 02:55 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

সোমবার রাতে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত রাতে তার ‘স্ট্রোক’ হয়। এখন তার অবস্থা স্থিতিশীল। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ককে নিউরোমেডিসিন বিভাগের অধীনে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে বলে স্কয়ার হাসপাতালের কর্তব্যরত তথ্য কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, “তিনি এখন পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা নিয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।”