২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ নিয়ে ফেইসবুকে উস্কানিমূলক লেখার জন্য মামলা

ফেইসবুক পাতা খুলে প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ করে মিথ্যা, বানোয়াট, উস্কানিমূলক ও বিচার বিভাগের জন্য অপমানকর লেখা প্রকাশ করায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 12:20 AM

Updated : 19 Aug 2022, 04:49 PM

আইনের ৫৭ ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রোববার শাহবাগ থানায় মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের কিপার মো. আবু বক্কর সিদ্দিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি করা হয়েছে।”  

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার মূল এজাহারের সঙ্গে ওই ফেইসবুক পেইজের চার পৃষ্ঠার স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়েছে। “তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এখন বিষয়টির তদন্ত হবে।”

এজাহারে বলা হয়েছে, গত ২৭ মে অসৎ উদ্দেশ্যে ‘স্বাধীন বিচার বিভাগ’ নাম দিয়ে একটি ফেইসবুক পাতা খোলা হয়। তাতে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, উস্কানিমূলক ও বিচার বিভাগের জন্য অপমানকর লেখা প্রকাশ করা হচ্ছে।