ইউনেস্কোর সংস্কৃতিবিষয়ক অধিবেশনে সভাপতি বাংলাদেশ
বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে কাজ করা দেশগুলোকে নিয়ে ইউনেস্কোর আসন্ন সাধারণ অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
‘সিক্সথ আপকামিং সেশন অফ দ্য কনফারেন্স অফ পার্টিজ টু দ্য কনভেনশন অন দ্য প্রটেকশন অ্যান্ড প্রমোশন অফ দ্য ডাইভার্সিটি অফ কালচারাল এক্সপ্রেশন্স’ শীর্ষক এই অধিবেশনে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ই-মেইল বার্তায় বলা হয়, বাংলাদেশ প্রথমবারের মতো এই অধিবেশনের সভাপতি নির্বাচিত হল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৪টি দেশের প্রতিনিধিরাসর্বসম্মতিক্রমে বাংলাদেশকে এ পদের জন্য নির্বাচিত করেছেন।
ইউনেস্কোর সদর দপ্তরে আগামী ১২ জুন থেকে শুরু হবেতিন দিনের এই অধিবেশন।
মূল অধিবেশনে সভাপতিত্ব ও প্রস্তুতিমূলক সভা ও আনুষঙ্গিক কার্যক্রমে অংশ নিতে ৮ জুন প্যারিস যাবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এক প্রতিক্রিয়ায় সংস্কৃতিমন্ত্রী বলেন, “এটি আমাদের জন্য একটি বড় অর্জন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।”
বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা ও এর উন্নয়নে ইউনেস্কো পরিচালিত ১৪৫টি গ্রুপ পৃথিবী জুড়ে কাজ করছে। তারা প্রতি দুই বছর অন্তর জুনে সাধারণ অধিবেশনে মিলিত হন।
