২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ববির জন্মদিনে ফেইসবুকে শুভেচ্ছা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ৩৭তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অনেকে, শুভ কামনা জানিয়েছেন সুন্দর আগামীর জন্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2017, 01:39 AM

Updated : 19 Aug 2022, 04:41 PM

শুভেচ্ছার জবাবে রোববার এক ফেইসবুক স্ট্যাটাসে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ববি।

১৯৮০ সালের ২১ মে লন্ডনে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে ববি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা।

তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ববির ছোট বোন টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।

ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্নেন্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক ববি একই প্রতিষ্ঠান থেকে কমপ্যারেটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর করেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) বিভিন্ন কাজের ধারাবাহিকতায় বর্তমানে সেখানে ন্যাশনাল গভর্নেন্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক এক্সপার্টের দায়িত্বে আছেন তিনি।

এছাড়া ববি ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোগ্রাম প্রধান।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় বিদেশে থাকায় বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

পরে লন্ডন ও দিল্লিতে নির্বাসনে ছিলেন তারা।লন্ডনে নির্বাসনে থাকার সময় রেহানার প্রথম সন্তান ববির জন্ম হয়।