২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলফনামা যাচাই করলে নির্বাচন কলুষমুক্ত হবে: সুজন

প্রার্থীদের হলফনামার ছকে পরিবর্তন আনার পাশাপাশি হলফনামায় দেওয়া তথ্য কঠোরভাবে যাচাইয়ের উদ্যোগ নিলে নির্বাচন অনেকটাই কলুষমুক্ত হবে অভিমত দিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 03:26 AM

Updated : 11 Apr 2022, 11:33 PM

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “আমরা অতীতে নির্বাচন কমিশনকে সহায়তা করেছি এবং ভবিষ্যতেও পারস্পরিক এ সহযোগিতার ধারা অব্যাহত রাখতে চাই।”

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও  শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

বদিউল আলম মজুমদার বলেন, “আমরা কমিশনকে বলেছি, হলফনামা যাচাই-বাছাই কঠোরভাবে করলে নির্বাচন অঙ্গন কলুষমুক্ত হবে। এজন্য যথাযথ উদ্যোগ নিতে হবে।”

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের এ সভায় সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান, সহ-সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ, ড. হামিদা হোসেন, ড. তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মুসবাহ আলীম, সুজন সমন্বয়কারী দিলীপ কুমার সরকার ও সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা উপস্থিত ছিলেন।