২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ ও বাংলাদেশের ‘অভিন্ন স্বপ্নের’ কথা বললেন মায়াদোন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মানুষ ‘অভিন্ন স্বপ্ন’ লালন করে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত পিয়েরো মায়াদোন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 02:11 AM

Updated : 11 Apr 2022, 11:33 PM

উভয় অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য ইইউ-বাংলাদেশ সম্পর্ক উত্তরোত্তর জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূত।

ইউরোপ ডে ও রোম চুক্তির ৬০তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনিবাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের তিনটি অভিন্ন স্বপ্নের কথা বলেন: আর্থ-সামাজিক অগ্রগতির স্বপ্ন, আধুনিকতার স্বপ্ন এবং শান্তি ও গণতন্ত্রের স্বপ্ন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারেরমন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মায়াদোন বলেন, ইইউ’র ৫০ কোটি ভোক্তার বাজারে শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকারের আকর্ষণীয় সুবিধা অর্জন করতে পেরেছে বাংলাদেশ, যা অন্য কোনো দেশ পারেনি।

বাংলাদেশের পোশাক খাত কয়েক কোটি নারীর দারিদ্র্য মুক্তি ঘটিয়েছে।

মায়াদোন বলেন, “এই অর্জনের জন্য আমরা সম্মিলিতভাবে গর্বিত।”

শ্রমিক অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সামাজিক অগ্রগতি আনার কথা বলেন তিনি।

আধুনিকতা নিয়ে তিনি বলেন, ইউরোপ ও বাংলাদেশ মহাকাশ প্রযুক্তিতেওএকত্রে প্রবেশ করতে চলেছে।ফ্রান্সে ইউরোপের একটি কোম্পানিই বাংলাদেশের প্রথম স্যাটেলাইট তৈরি করছে।

“এবং ইইউনিজের আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম, কোপারনিকাস থেকে পাওয়াচিত্রসমূহেবিনামূল্যে ও অগ্রাধিকারের ভিত্তিতে প্রবেশাধিকারের প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে।”

এছাড়া ‘ব্লু ইকোনোমি’ ও ‘ডিজিটাল বাংলাদেশ’র ভিশনেও ইউরোপের সম্পৃক্ততার কথা বলেন পিয়েরে মায়াদোন।

‘শান্তি ও গণতন্ত্র না থাকলে’ স্বাধীনতা থাকে না- ইউরোপ ও বাংলাদেশের মানুষ এটা জানে বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক বিয়োগান্তক ঘটনাগুলো নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আরও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, উন্নততর শাসন এবং আরও বাক স্বাধীনতার বিষয়গুলো সামনে এনেছে বলেও মন্তব্য করেন মায়াদোন।