২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হামলায় আহত ইমাম ঢাকা মেডিকেলে

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত আহমদিয়া সম্প্রদায়ের ইমাম মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 05:45 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের কানপুর গাংপাড়া গ্রামের আহমদিয়া মসজিদের ইমাম মোস্তাফিজের ওপর হামলা হয়।

হামলার পর আহত ইমামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে মোস্তাফিজ মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

“আশপাশের লোকজন ছুটে এসে হামলাকারীদের মধ্যে আবদুল আহাদ নামে একজনকে মারধর করে পুলিশে দেয়। হামলাকারীরা কয়জন ছিল বা তাদের উদ্দেশ্য কী সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।”

পুরনো খবর:

ময়মনসিংহে আহমদিয়া মসজিদের ইমামকে কুপিয়ে জখম