জামালপুরের নতুন ডিসি কবির
যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ কবিরকে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
জামালপুরের ডিসির দায়িত্ব চালিয়ে আসা মো. শাহাবুদ্দিন খানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব নিয়োগ দিয়ে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
