লামায় পাহাড়ি জমি ‘অবৈধ ইজারা’, দেখতেও বাধার অভিযোগ
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অবৈধভাবে জমি ইজারা দিয়ে পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ করেছে নাগরিকদের একটি প্রতিনিধি দল।
ওই এলাকা থেকে ফিরে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা বলেছে, সরেজমিন দেখতে গিয়ে বাধার মুখ ফিরে আসতে হয়েছে তাদের।
ঐক্যন্যাপেরসভাপতিপঙ্কজভট্টাচার্যেরনেতৃত্বেমুক্তিযুদ্ধজাদুঘরেরট্রাস্টিজিয়াউদ্দিনতারিকআলী, মানবাধিকারকর্মীনুমানআহম্মদখান, রওশনমাসুদা, আইনজীবীও সাংবাদিক প্রকাশবিশ্বাসসহ বেশ কয়েকজন সাংবাদিক এই প্রতিনিধি দলে ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ, একই মৌজায় কোয়ান্টাম এবং ফ্যাসাখালী ইউনিয়নের ত্রিশঢেবায় লাদেন গ্রুপ ইজারার নামে পাহাড়িদের ভূমি দখল করেছে।‘অবৈধ ইজারা’র শর্তও তারা মানছে না।
তারা বলেন, ক্ষতিগ্রস্ত এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করতে তারা গেলেও শনিবার লামার ইয়াংছা বাজারে তাদের আটকে দেওয়া হয়।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, “স্থানীয় কিছু সাম্প্রদায়িক সেটলার বাঙালি ও ভাড়াটে কতিপয় গ্রামবাসী কর্তৃক সড়ক অবরোধ দেখিয়ে নাগরিক প্রতিনিধিদলকে লামা সদরে প্রবেশে বাধা দেওয়া হয়।
“বান্দরবানের রেইছা এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আবার বাধা প্রদান করে। ফলে সরেজমিন তদন্ত করতে না পেরে ফিরে আসতে হয়েছে।”
পঙ্কজ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরশাদ, বিএনপি সরকার আমলেও এতটা ছিল না। যতটা না এখন পাহাড়িদের ভূমি থেকে উচ্ছেদ প্রক্রিয়া চলানো শুরু হয়েছে। এভাবে চললে সরকারের ভাবমূর্তি শূন্যের কোঠায় নেমে আসবে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্যচট্টগ্রামচুক্তিঅনুযায়ীপার্বত্যভূমিকমিশনেরমাধ্যমেপার্বত্যাঞ্চলেরভূমিনিষ্পত্তিরকাজকেএগিয়েনিতেসহায়তাকরারলক্ষ্যেভূমিবিরোধেরএই অভিযোগতদন্ত করতে চেয়েছিলেন তারা।
সরইইউনিয়নেরডলুছড়িমৌজায়লামারাবারইন্ডাস্টিজ১৬০০একরভূমিদখলকরায় শতাধিকপরিবারউচ্ছেদেরমুখেরয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ডলুছড়িমৌজায়কোয়ান্টামনামেএকটিএনজিওপ্রায়২,০০০একরভূমিদখলকরেছে বলেও তাদের অভিযোগ। ফাঁসিয়াখালীইউনিয়নেরত্রিশঢেবায়লাদেনগ্রুপ৫০০একরভূমিদখল করেছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলন থেকে এসব জমি পাহাড়িদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদও ছিলেন।
