রাজধানীতে স্বামীর ধারাল অস্ত্রে নারী খুন
রাজধানীর পল্লবীতে স্বামীর ধারাল অস্ত্রের আঘাতে এক নারী খুন হয়েছেন।
নিহত হেলেনা আকতার (২৭) নেত্রকোনার পূর্বধলার লরকরিচড় গ্রামের মৃত মিরাজ আলীর মেয়ে। স্বামী মাটি কাটা শ্রমিক ইমান আলীর সঙ্গে পল্লবীর কালশির কালাপানি এলাকায় থাকতেন তিনি।
শুক্রবার বিকালে কালশির কালাপানি এলাকায় এ স্বামীর ধারাল অস্ত্রের আঘাতের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাড়ীর এসআই মো. বাচ্চু মিয়া।
হাসপাতালে নিহতের ভাই মো. রতন সাংবাদিকদের বলেন, বিকালে হেলেনের স্বামী ইমান আলী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় আশপাশের লোকজন ইমানকে আটক করে।
খবর পেয়ে হেলেনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে বিকাল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য হেলেনের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।
