২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে বাসের ধাক্কায় ঠেলাগাড়ি চালকের মৃত্যু

রাজধানীর বংশাল মোড়ে বাসের ধাক্কায় এক ঠেলাগাড়ি চালক মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 06:07 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতের নাম আনিস সিকদার (৫৮)।

বংশাল থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, আনিস খালি ঠেলাগাড়ি নিয়ে রাজ্জাক হোটেলের সামনের রাস্তা ‍দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।

“এসময় পেছন থেকে দোহার-গুলিস্তানগামী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন আনিস।

“পথচারীরা আনিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত আনিস সিকদারের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।