২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ঢাকা উৎসব শেষ

পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী ঢাকা উৎসব-২০১৭।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2017, 10:40 PM

Updated : 11 Apr 2022, 11:29 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের মেয়র মো. সাঈদ খোকন।

পাঁচদিনব্যাপী এ অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সংগীত, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি প্রতিযোগিতা, রচনা, ফটোগ্রাফি ও বিতর্ক প্রতিযোগিতাসহ আটটি ইভেন্টে ঢাকার ১১২ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫০ জন প্রতিযোগী অংশ নেয়।

এসব প্রতিযোগিতায় মোট ৬৩ জনকে পুরস্কৃত করা হয় বলে জানান আয়োজকরা।

দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবোটিং সোসাইটি যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।

ডিবোটিং সোসাইটির সভাপতি রায়হান শায়নের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠান সঞ্চালনা করেন মাজারুল কবির শয়ন।