৫৪ ইউপিতে ভোট ২৩ মে
সাধারণ নির্বাচন, স্থগিত ভোট কেন্দ্র ও শুন্য পদে নির্বাচন মিলিয়ে দেশের ৫৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ২৩ মে।
মঙ্গলবার এসব ইউপির ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইসি উপ-সচিব ফরহাদ আহম্মাদ খান জানান, ৫৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৭টিতে সাধারণ নির্বাচন, মামলা বা অন্য কোনো কারণে স্থগিত থাকা ৯টি ইউপিতে এবং ২৮টি ইউপিতে ভোট হবে বিভিন্ন শূন্য পদে, যার মধ্যে ১টি চেয়ারম্যান ও বাকিগুলোতে সদস্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ৩০ এপ্রিল, প্রত্যাহার ৭ মে এবং ভোটগ্রহণ করা হবে ২৩ মে।
সর্বশেষ গত রোববার দেশের দেড় শতাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে গত বছর মার্চ-জুনে ছয় ধাপে তিন সহস্রাধিক ইউপিতে ভোট হয়। এরপর অক্টোবর-নভেম্বরে বিলুপ্ত ছিটমহলসহ আরও কিছু ইউপির ভোট হয়েছে।
