২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরি মেরে নারী হত্যা

রাজধানীর ইব্রাহিমপুরে এক নারীকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 04:42 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

নিহত রোজী বেগম (২৬) ইব্রাহিমপুর এলাকার একটি বাড়ির নিচতলায় দুই শিশু কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন। তার স্বামী প্রবাসী।

মঙ্গলবার ‍দুপুরে ইব্রাহিমপুরে ওই ভাড়াবাসার স্নানঘর থেকে পুলিশ ওই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপর্যুপরি ছুরিকাঘাতে রোজী বেগমকে হত্যা করা হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণার কথা জানিয়েছে পুলিশ কর্মকর্তা মাসুদুর বলেন, “কেন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং কে ঘটিয়েছে, তা চিহ্নিত করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বাসা থেকে নিহত নারীর দুই শিশুকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “শিশু দুটির বয়স ৭ এবং ৪। তারা পুলিশের হেফাজতে রয়েছে।”

নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।