২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বহু মতের ঐকতান বিডিনিউজ টোয়েন্টিফোরের বর্ষবরণে

বাঙালির চিরায়ত যে উৎসবে সব মতের, সব পথের মানুষ এক হয়ে যায়, বাংলা বছরের প্রথম সেই দিনটি বাংলাদেশের নানা অঙ্গনের নেতৃস্থানীয়দের নিয়ে উদযাপন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2017, 12:16 AM

Updated : 11 Oct 2022, 01:48 PM

পুরনো খবর:

বিডিনিউজ টোয়েন্টিফোরে বর্ষবরণ

পহেলা বৈশাখে শুক্রবার ঘরোয়া এই আয়োজনে অতিথিরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা আর গল্পে মেতে ছিলেন। তারই ফাঁকে চলে এ দেশের ঐতিহ্যবাহী সব খাবারে বৈশাখী আপ্যায়ন।

বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তারকে নিয়ে এসেছিলেন অনুষ্ঠানে।

ছিলেন আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সরকার দলীয় এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীও ভুবনমোহিনী হাসি নিয়ে মাতিয়ে রাখেন আড্ডা; অবশ্য মানুষ তাকে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী হিসেবেই মনে রেখেছে।

Image
দেশীয় খাবারের মধ্যে ছিল ভর্তার সম্ভার

দেশীয় খাবারের মধ্যে ছিল ভর্তার সম্ভার

Image
ক্যামেরাবন্দি কবরী, সঙ্গে রাশেদা কে চৌধুরী

ক্যামেরাবন্দি কবরী, সঙ্গে রাশেদা কে চৌধুরী

Image
জিয়া উদ্দীন বাবলুকে কী বলছেন তৌফিক ইমরোজ খালিদী?

জিয়া উদ্দীন বাবলুকে কী বলছেন তৌফিক ইমরোজ খালিদী?

Image
তথ্যমন্ত্রীর জন্য মোজাম্মেল বাবুর তেঁতুলের সরবত, মাঝে নুজহাত

তথ্যমন্ত্রীর জন্য মোজাম্মেল বাবুর তেঁতুলের সরবত, মাঝে নুজহাত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এসেছিলেন স্ত্রী রোকসানা খন্দকার কে সঙ্গে নিয়ে। ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন বাবলুও হাজির ছিলেন।

প্রধান দলগুলোর নেতাদের এই প্রাণোচ্ছ্বল আড্ডা দেখে তাদের রাজনীতির মাঠের মতপার্থক্য বোঝার উপায় ছিল না।

হাসানুল হক ইনু যখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, সেখানে আড্ডায় মেতেছিলেন মঈন খান আর আমীর খসরুরা। সহাস্যে হাত মিলিয়ে ইনুও যোগ দেন আলোচনায়। আড্ডা, গল্পে সময় কাটাতে দেখা যায় সালমান এফ রহমান ও আমীর খসরুকেও।

Image
সালমান এফ রহমানের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরীর কুশল বিনিময়

সালমান এফ রহমানের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরীর কুশল বিনিময়

Image
বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে আলাপচারিতায় কোস্টগার্ডের মহাপরিচালক

বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে আলাপচারিতায় কোস্টগার্ডের মহাপরিচালক

Image
সস্ত্রীক এসেছিলেন বিমসটেক মহাসচিব সুমিত নাকানডালা, স্বাগত জানালেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

সস্ত্রীক এসেছিলেন বিমসটেক মহাসচিব সুমিত নাকানডালা, স্বাগত জানালেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

Image
নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন এসেছিলেন বাঙালির বৈশাখী সাজে

নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন এসেছিলেন বাঙালির বৈশাখী সাজে

ঘরোয়া এই আয়োজনে বিমসটেকের মহাসচিব সুমিত নাকানডালা এসেছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। আর নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন স্বামীকে নিয়ে এসেছিলেন পুরোদস্তুর বাঙালি নারীর বৈশাখী সাজে। সাবেক রাষ্ট্রদূত শাহেদ আক্তারও ছিলেন অনুষ্ঠানে।

আরও এসেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ এম এ তসলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রুবিনা খান, অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস ও লেখক আবদুস সেলিম।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তাকেও আড্ডায় মেতে থাকতে দেখা যায়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহইয়া সৈয়দও ছিলেন অনুষ্ঠানে। 

Image
বৈশাখী আলিঙ্গনে দুই সময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী

বৈশাখী আলিঙ্গনে দুই সময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী

Image
স্ত্রী নাদিয়া নন্দিতা ইসলামের সঙ্গে ইমরান এইচ সরকার

স্ত্রী নাদিয়া নন্দিতা ইসলামের সঙ্গে ইমরান এইচ সরকার

Image
অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী জয়শ্রী কর জয়া

অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী জয়শ্রী কর জয়া

Image
বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অ্যারোমা দত্ত

বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অ্যারোমা দত্ত

পাকিস্তান গণপরিষদে প্রথম মাতৃভাষা বাংলার মর্যাদার দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি সমাজকর্মী অ্যারোমা দত্ত এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বৈশাখ উদযাপনে সঙ্গী হয়েছেন। অনুষ্ঠানে যোগ দেন একাত্তরে অবদানের জন্য সম্মাননায় ভূষিত বিদেশি বন্ধু জুলিয়ান ফ্রান্সিসও।

নবপরিণীতা স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলামকে সঙ্গে নিয়ে এসেছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী এসেছিলেন স্বামী ডা. মামুন আল মাহতাবকে সঙ্গে নিয়ে।

বৈশাখী এই আয়োজনে যেন তারকাদেরও মেলা বসেছিল। অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন স্ত্রী জয়শ্রী কর জয়াকে সঙ্গে নিয়ে। টেলিভিশন আর মঞ্চের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারও মেতেছিলেন আড্ডায়। এসেছিলেন চলচ্চিত্র র্নিমাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও।

Image
বর্ষবরণ আয়োজনে সবাই মগ্ন গল্পে

বর্ষবরণ আয়োজনে সবাই মগ্ন গল্পে

Image
কবরীর সেই হাসি প্রাণ খুলেছে আড্ডার

কবরীর সেই হাসি প্রাণ খুলেছে আড্ডার

Image
মঈন খান এসেছিলেন স্ত্রী রোকসানা খন্দকারকে নিয়ে

মঈন খান এসেছিলেন স্ত্রী রোকসানা খন্দকারকে নিয়ে

Image
কোনটা নেবেন সহজ ডটকমের মালিহা কাদির?

কোনটা নেবেন সহজ ডটকমের মালিহা কাদির?

একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় সস্ত্রীক অংশ নেন এই আয়োজনে।

এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ, সহজ ডটকমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী এম শরিফুল আলা, ইক্যুইটি ফান্ড ব্রামার অ্যান্ড পার্টনারস অ্যাসেটস ম্যানেজমেন্ট বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা ও অংশীদার খালিদ কাদির, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এবং ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সম্পাদক সুবীর ভৌমিক এবং হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স রাশনা হাসান।

বর্ষবরণের এই আয়োজনে আপ্যায়ন পর্বে দেশীয় ঐতিহ্যের পান্তা-ইলিশের সঙ্গে ছিল ঘরে তৈরি নানা খাবার। ভাজা ইলিশের পাশাপাশি ছিল সর্ষে ইলিশ, স্মোকড ইলিশ, কচুর লতি দিয়ে ইলিশ মাছের মুড়ো।

Image
আলাপচারিতায় বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও এডিএন চেয়ারম্যান আসিফ মাহমুদ

আলাপচারিতায় বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও এডিএন চেয়ারম্যান আসিফ মাহমুদ

Image
বর্ষবরণের আয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ

বর্ষবরণের আয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ

লাল চাল ও সাদা চালের ভাতের সঙ্গে টেবিলে সাজানো ছিল ভর্তার সম্ভার। বেগুন ভর্তা, লাল আলু ভর্তা, টমেটো ভর্তা, ডাল ভর্তা, শিম ভর্তা ও কালিজিরা ভর্তা যেমন ছিল, তেমনি চ্যাপা আর লইট্যা শুঁটকিও চেখে দেখেছেন অতিথিরা।  

মুরগি ভুনা, খাসির রেজালার সঙ্গে ছিল আচার দিয়ে গরুর মাংস। চিংড়ি-করলা ভাজা, ছোট মাছের চচ্চড়িও ছিল খাবারের তালিকায়। 

ঘরে তৈরি চটপটি, সিঙ্গারা ও পুরি ছাড়াও আপ্যায়ন পর্বে ছিল ডাবের পানি, আম ও তেঁতুলের সরবত।

সব শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয় পায়েস, টক দই, রসগোল্লা আর টাঙ্গাইলের চমচম দিয়ে। যাদের পছন্দ, তাদের জন্য ছিল পান-সুপারির ব্যবস্থা।