২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি এসএসসি ও এইচএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

গত বছরের জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 09:12 PM

Updated : 19 Aug 2022, 04:20 PM

এই বোর্ডের অধীনে তিনটি পাবলিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলাভিত্তিক তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্তরা পরের ধাপের শ্রেণিতে বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। এদের কাছ থেকে বেতন নিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৪৫০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা করে পাবে। এছাড়া বই কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্তরা এককালীন ৫৬০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৩৫০ টাকা করে পাবে।

এসএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা করে পাবেন। এছাড়া বই কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্তরা এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা করে পাবেন।

আর এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৭৫ টাকা করে পাবে।

উচ্চ মাধ্যমিকে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বই কেনার জন্য এককালীন এক হাজার ৮০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ৭৫০ টাকা করে দেবে সরকার।

জেএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা

এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা

এইচএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা