‘ফাঁস হওয়া প্রশ্ন সমাধানের সময়’ ধরা, শিক্ষক-ছাত্রের সাজা
ঢাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নের উত্তর মোবাইল ফোনে লেখার সময় এক কলেজ শিক্ষিকা ও এক ছাত্রকে হাতেনাতে ধরে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক সিফাত জেসমিন নূর এবং ওই কলেজের ছাত্র মেহেদী হাসান।
তাদের মধ্যে জেসমিনকে দুই বছর এবং মেহেদীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
ওসি জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের সামনে একটি রেস্তোরাঁয় বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বেশ কিছু শিক্ষার্থী। সেখানে বসে ফাঁস হওয়া প্রশ্নের সমাধান করার সময় দুজনকে ধরে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
