প্রধানমন্ত্রীর ভারত সফর সফল: জাসদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে পুরোপুরি সফল মনে করছে আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের একাংশ।
শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাসদ সোমবার এক বিবৃতিতে বলেছে, “তিন দিনের ব্যস্ত সফরের নানা কর্মসূচিতে আন্তরিকতা, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব প্রকাশ পেয়েছে।
“ইতোমধ্যে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিভিন্ন খাতে ৫০০ কোটি ডলারের ঋণ বাংলাদেশকে দেওয়ার চুক্তি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য।”
তিস্তার পানি বণ্টনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী একটি সমাধান আসবে বলে আশাবাদী জাসদ।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের জনগণ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের মতো মানুষের অঙ্গীকারকে খুব বেশি মূল্য দেয়।”
