‘জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের’ ৮ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে জেএমবির ‘সারোয়ার-তামিম গ্রুপের’ সন্দেহভাজন আট সদস্যকে গ্রেপ্তারের খবর দিয়েছে র্যাব।
তিনি বলেন, “এরা সবাই নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বিস্ফোরক ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে।”
গ্রেপ্তারদের সবার পরিচয় না জানলেও এই র্যাব কর্মকর্তা বলেন, ওই আটজনের মধ্যে রাসেল জিহাদী নামের একজন আছেন, যিনি ওই দলটির নেতৃত্ব দিচ্ছিলেন।
শুক্রবার দুপুরের আগে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান শাকিল।
