২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট অফিসের শাখা হচ্ছে সচিবালয়ে

সচিবালয়ের ভেতরে একটি অফিস চালু করতে যাচ্ছে পাসপোর্ট অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 05:58 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অফিসটি উদ্বোধন করবেন।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অফিসে সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীরা পাসপোর্ট করতে পারবেন।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন উত্তরপাশে এক তলা একটি ভবনে এই অফিসটি চালু হবে।

বুধবার গিয়ে দেখা যায়, তিন কক্ষের একতলা ভবনে তিনজন জনবলের এই অফিসের সব প্রস্তুতি চূড়ান্ত। পাসপোর্ট অধিদপ্তরের একজন সহকারী পরিচালক এই অফিসটি তদরক করছেন।

অফিস সহকারী মো. সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে ছবি তোলা ও পাসপোর্ট সরবরাহও করা হবে। জরুরি পাসপোর্টের সব কাজ এখানেই হবে।”