শহিদুল্লাহ সিকদার দ্বিতীয় মেয়াদে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
তাকে দ্বিতীয় মেয়াদে ওই পদে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার প্রজ্ঞাপন জারি করেছে।
চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক শহিদুল্লাহ সিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিসিএম এবং তৎকালীন আইপিজিএমএ্যান্ডআর থেকে ডক্টর অব মেডিসিন (এমডি) ডিগ্রি নেন। তিনি ব্রিটিশ রয়্যাল কলেজ পান এফআরসিপি ডিগ্রি।
আর্সেনিকজনিত চর্মরোগ নিয়ে গবেষণার জন্য তার আন্তর্জাতিক পরিচিতি রয়েছে।
