২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব হলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুজিবুর

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় কর্মরত ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 08:08 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রেওয়াজ অনুযায়ী, মুজিবুরকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করা হয়। পরে আলাদা আদেশে তাকে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

এর আগে অতিরিক্ত সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন মুজিবুর।

এছাড়া খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদায় ৭৮ জন কর্মরত আছেন।