২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আতশবাজিসহ কলেজছাত্র গ্রেপ্তার

ঢাকার আদালত পাড়ায় ২২টি আতশবাজি ও পটকাসহ সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র আটক হয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 07:13 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সালাউদ্দিন শাকিল ঢাকা সেনানিবাসের বালুরঘাট এলাকায় থাকেন।

সোমবার বিকালে আদালতের সামনে জনসন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আদালত পাড়ায় সাড়া পড়ে যায়; সৃষ্টি হয় আতংক।

ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী সানাউল ইসলাম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাকিল পার্শ্ববর্তী শাঁখারি বাজার থেকে এক বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য এসব পটকা ও আতশবাজি কেনেন।

“কিন্তু এই বড় ভাইয়ের নাম বা কোন জায়গায় তার বিয়ের অনুষ্ঠান হবে তা বলতে পারেননি।”