২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দাদার মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু ভবনে মিলাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভবনে মিলাদ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 09:16 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

বৃহস্পতিবার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে সন্ধ্যায় এই মিলাদ ও দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা অংশ নেন।

মিলাদে শেখ হেলালউদ্দিন, শেখ ফজলে নূর তাপস ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরাসহ মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি হাফিজউদ্দিন মল্লিক, শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আবদুস সোবহান গোলাপ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

মিলাদে শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু ও পাঁচাত্তরের ১৫ অগাস্ট শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।