‘সরোয়ার-তামিম গ্রুপের’ ৪ জঙ্গি আটক
ঢাকার দোহারের বিভিন্ন এলাকা থেকে জেএমবির ‘সরোয়ার-তামিম গ্রুপের’ চার সদস্যকে আটক করার কথা জানিয়েছেন র্যাব।
র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
আটক চারজন হলেন- মেসবাহ, মাহফুজ, তাইফুর ও ফয়সল।
জাহাঙ্গীর জানান, বুধবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
