২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মামলার আসামি আব্দুল আলীর মৃত্যু

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার বাগেরহাটের আব্দুল আলী মোল্লা মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2017, 01:52 PM

Updated : 19 Aug 2022, 04:09 PM

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাহাঙ্গীর কবির জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আব্দুল আলী মোল্লা অসুস্থ হয়ে পড়লে সোমবার সকাল পৌনে ১০টার দিকে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

৮০ বছর বয়সী আব্দুল আলী বাগেরহাট জেলার কচুয়া থানার উদানখালি গ্রামের বাসিন্দা ছিলেন।

তার বিরুদ্ধে ১৯৭১ সালে কচুয়া ও মোড়লগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, ওই মামলার আসামিরা প্রথমে মুসলিম লীগ ও পরে জামায়াতে ইসলামীর সমর্থক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তারা রাজাকার বাহিনীতে যোগ দিয়ে বিভিন্ন যুদ্ধাপরাধে লিপ্ত হন।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ: বাগেরহাটের ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ২৮ মার্চ