বাড্ডায় নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর মধ্য বাড্ডার একটি নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে।
এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, শুক্রবার রাত ৮টার দিকে নির্মাণাধীন ওই বহুতল ভবনের ১০তলার বাহিরের অংশে আগুন লাগে।
“ভবনের বাইরে থাকা ছালার বস্তুায় (পাটের বস্তা) আগুন লাগলে স্থানীয়রা সাথে সাথে নেভান। এতে কেউ আহত হননি।”
কোনো শ্রমিকেরখাওয়া সিগারেটেরজ্বলন্ত অংশ ওই পাটের বস্তার উপর পড়ে আগুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
এদিকে নির্মাণাধীন ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের কয়েকটি ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান বাংলাদেশ মহিলা দলের জনসংযোগের সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম মিণ্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“ওই ভবনের উত্তরের ভবনের দশ তলায় বসবাস করেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি পেয়ারা মোস্তফা।
“আগুনের ঘটনায় তাদের ফ্ল্যাটে আতংক ছড়িয়ে পড়ে। তারা প্রথমে মনে করেছিলএটি একটি নাশকতার ঘটনা।”
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, আগুনের ঘটনা জানার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভান।
