২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্সটিটিউট করার দাবিতে রাস্তায় গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা

ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইন্সটিটিউট করার দাবিতে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 04:12 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

শনিবার দুপুরে কলেজের পাশের সড়ক ও নিউ মার্কেট ক্রসিংয়ের সামনের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন বলে জানিয়েছে পুলিশ।তারা সেখানে আধাঘণ্টার মতো অবস্থান করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট করার দাবিতে দুপুর দুইটার পর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়, কিন্তু তারা কোনো সড়ক অবরোধ করেনি বলে দাবি করেন তিনি।

যান চলাচলে ব্যাহত হওয়ার কারনে পুলিশের অনুরোধে অল্প সময়ের মধ্যে ছাত্রীরা সড়ক থেকে চলে যায় বলে জানান ‍ওসি।

এদিকে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, শিক্ষার্থীরা দুইটার পর থেকে আধা ঘণ্টার মতো সড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের কিছু কলেজের সামনে ও কিছু শিক্ষার্থী নিউমার্কেট ক্রসিংয়ের সামনে আলাদাভাবে অবস্থান নিয়েছিল। এরপর পুলিশ বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে তুলে দেয়।