২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা ‘নিখোঁজ’

রাজধানীর মিরপুরে পরমাণু শক্তি কমিশনের সাবেক এক কর্মকর্তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়রি করেছে তার পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 11:08 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

নিখোঁজ আব্দুস সিগুদ ভূঁইয়া (৭০) মিরপুর ১০ নম্বর সেকশনের বেনারসি পল্লীর কাছে আণবিক প্লটের ডি ব্লকের একটি বাসায় সপরিবারে থাকতেন।

শুক্রবার তার মেয়ে পরমানু শক্তি কমিশনের প্রকৌশলী রেহানা বেগম রানা জিডি নথিভুক্ত করেন বলে পল্লবী থানার ওসি মো. দাদন ফকির জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গতকাল বিকালে তিনি মিরপুরের বেনারসি পল্লীর কাছে হাঁটতে বেরিয়ে আর ফেরেননি। তার মেয়ে আজ একটি জিডি করেছেন।

পল্লবী থানার এসআই সুলতান আলীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।