২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি বিভাগের সঙ্গে কাজ করবে আইবিএম

বাংলাদেশের স্টার্ট-আপদের জন্য আইবিএম গ্লোবাল অন্ট্রাপ্রিনিওর প্রোগ্রাম চালু করল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) কর্পোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 11:02 PM

Updated : 19 Aug 2022, 03:56 PM

এ উপলক্ষে মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দপ্তরে তার উপস্থিতিতে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “আইবিএম গ্লোবাল অন্ট্রাপ্রিনিওর প্রোগ্রাম এর আওতায় স্টার্ট-আপ ও উদ্যোক্তারা আইবিএম ক্লাইড ও আইবিএম ক্লাউড প্লাটফর্ম ব্লুমিক্স এর ওয়াটসন এপিআইসমূহ (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ব্যবহার করতে পারবে।” 

আইবিএম তার সুবিশাল বৈশ্বিক নেটওয়ার্কের বড় বড় গ্রাহক, পরামর্শক এবং উদ্ভাবন কেন্দ্রগুলোর সঙ্গে বাংলাদেশের ঊদ্ভাবনগুলোকে ত্বরিত সংযোগ স্থাপন, উন্নয়ন ও প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে।

বাংলাদেশের উপযুক্ত স্টার্ট-আপগুলো আগামী ১ বছরের জন্য প্রতিমাসে ১ হাজার ডলার সমমূল্যের আইবিএম ক্লাউড ব্যবহারের সুযোগ পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও অতিরিক্ত কিছু জিজ্ঞাসা ও অনুমোদনের পর মনোনীত স্টার্ট-আপগুলো আগামী এক বছরের জন্য প্রতিমাসে ১০ হাজার ডলার মূল্যের আইবিএম ক্লাউড ব্যবহারের সুযোগ পাবে।

এছাড়া ব্যবসা চালু করতে তাৎক্ষণিকভাবে অবকাঠামো ব্যবহারের সুবিধাসহ স্টার্ট-আপগুলোকে তাদের উদ্যোগগুলো কোডিং, বিল্ডিং, স্কেলিং এবং বাজারে উপস্থাপন করতে সহায়তা করবে আইবিএম।