২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নবম ওয়েজবোর্ড দাবিতে সড়ক অবরোধের ঘোষণা

অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে রাজপথ অবরোধের ডাক দিয়েছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 08:34 PM

Updated : 11 Apr 2022, 11:08 PM

আগামী ১২ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করা হবে বলে মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাদেশের সাংবাদিক ইউনিয়নসহ সব গণমাধ্যম সংগঠনকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ গঠন হয় ২০১২ সালে। চার বছর অন্তর নতুন ওয়েজ বোর্ড গঠন হওয়ার কথা রয়েছে। এই সময় পেরিয়ে আরও নয় মাস গেলেও তা হয়নি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন ওয়েজবোর্ড গঠন সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

এ নিয়ে ক্ষোভ থেকে নবম ওয়েজবোর্ড গঠন নিয়ে দুই দফায় তথ্যমন্ত্রীর বৈঠক বর্জন করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা।