মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে বাবা-ছেলে আহত
রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় ছিনতাইকারীর গুলিতে বাবা-ছেলে আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে আহত শামছুল হক (৫৫) ও তার ছেলে আশরাফুল হক অপুকে (২৮) হাসপাতালে আনা হয়।
আহতদের বরাত দিয়ে তিনি বলেন, “রিকশায় করে পুর্ব বাসাবোর পাটোয়ারী গলির বাসায় যাওয়ার সময় দুটি মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা জরুরি কাগজপত্রের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বাচ্চু মিয়া বলেন, শামছুল হকের দুই পায়ে ও ডান হাতে এবং অপুর কোমরে গুলি লেগেছে।
আহত শামছুল হক হাসপাতালে সাংবাদিকের জানান, তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আর তার ছেলে অপু ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষক।
