২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোবাইল ফোন ব্যবহার করে প্রতারণার’ অভিযোগে গ্রেপ্তার ২

মোবাইল ফোনের মাধ্যমের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 09:38 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

এরা হলেন, মো. মমিন মৃধা (১৯) ও হাসিবুল হাসান ফাহিম (১৯)।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল ইসলাম জানান, মোবাইলে বেশি টাকা পাঠানোর নাম করে প্রতারণার অভিযোগ এনে গত ১২ জানুয়ারি শাহাজাহানপুর থানায় মামলা করেন মেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থীর স্বজন।

সেই মামলা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের কাছে পাঁচটি মোবাইল ফোন সেট ও ১৩টি সিম পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা প্রতারণার কথা স্বীকার করেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মিনহাজ বলেন, “তাদের চক্রের এক সদস্য বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে বিকাশ বা ফ্লেক্সিলোড করার ছলে রেজিস্টার খাতা থেকে টাকা পাঠানোর তথ্য ও ফোন নম্বর সংগ্রহ করে।

এরপর এসএমএস বা ফোনে চক্রের অন্য সদস্যকে ভিকটিমের নম্বর ও টাকার পরিমাণ জানিয়ে দেয়। ওই সদস্য তখন ভিকটিমের নম্বরে বিকাশের টাকা পাঠানোর মেসেজের হুবহু ভুয়া মেসেজ পাঠায়।

তিনি বলেন, “কিছুক্ষণ পর ওই প্রতারক ভিকটিম নম্বরে ফোন করে ভুলে টাকা চলে যাওয়ার কথা বলে অন্য একটি বিকাশ নম্বরে টাকা ফেরত দিতে বলে।

“ভিকটিম বিশ্বাস করে টাকা পাঠানোর পর তার বিকাশ একাউন্ট থেকে টাকা প্রতারকের কাছে চলে যায়।”