জুরাইনে পুড়েছে আসবাবের দোকান
ঢাকার জুরাইনে একটি কাঠের আসবাবের দোকান আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, সোমবার সকাল ১০টার দিকে মাদ্রাসা রোডের ওই আসবাবপত্রের দোকানে আগুন লাগে।
খবর পোয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি বেলাল।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।
