২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নব‌্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ গ্রেপ্তার

ঢাকায় মাওলানা আবুল কাশেম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ বলে পুলিশের ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজ্স্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 10:49 AM

Updated : 25 Jul 2022, 08:55 PM

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বৃহস্পতিবার রাতে কাশেমকে গ্রেপ্তার করে। 

ইউসুফ আলী বলছেন, কাশেম জেএমবির বিভক্ত একটি অংশের ‘আমির’ হিসেবে দায়িত্ব পালন করেছেন এক সময়। পরে সংবাদ সম্মেলন করে তার বিষয়ে তথ্য প্রকাশ করা হবে। 

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা জানান, জেএমবির আমির মাওলানা সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই ‘শায়খ আবুল কাশেম’ জেএমবির আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জেএমবির সদস‌্য‌রা তাকে ‘বড় হুজুর’ সম্বোধন করেন।