২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৩ সহকারী জজ নিয়োগে বিজ্ঞপ্তি

সহকারি জজের ১৪৩টি পদ পূরণে ১১তম বিজেএস পরীক্ষা-২০১৭’র নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 10:58 PM

Updated : 19 Aug 2022, 03:53 PM

অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান আগামী ২০ মার্চ থেকে শুরু হয়ে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।

ফি জমা দেয়ার সময় শেষের ৭২ ঘণ্টা পর আবেদনকারী ইউজার আইডি ব্যবহার করে কমিশনের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্রপূরণ ও পরীক্ষার ফি জমা দিতে পরামর্শ দেওয়া হয়েছে।