২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরবিএম’র নেতৃত্বে ফিরোজ-মাসউদুল

দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ফিরোজ মান্নাকে সভাপতি এবং ইউএনবির মাসউদুল হককে সাধারণ সম্পাদক করে অভিবাসন বিষয়ক রিপোর্টারদের সংগঠন আরবিএম–এর (রিপোর্টারস ফর বাংলাদেশি মাইগ্রেন্টস) ৩৭ সদস্যের পূর্নাঙ্গ কমিটি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 07:54 PM

Updated : 19 Aug 2022, 03:51 PM

রোববার সংগঠনের সাধারণ সভায় এই কমি​টি করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনের বিদায়ী আহ্বায়ক মাসউদুল হক ও সদস্য সচিব কেরামত উল্লাহ বিপ্লব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালে আরবিএম–এর আহ্বায়ক কমিটি করা হয়। রোববার প্রবাসী কল্যাণ ভবনে সংগঠনের সভায় সর্বস্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

ইন্ডিপেনডেন্ট পত্রিকার আনিসুর রহমান এবং কালের কণ্ঠের হায়দার আলীকে কমিটির সহ–সভাপতি করা হয়েছে। নিউএজ–এর ওয়াসিমউদ্দিন ভুইয়া ও ফিনানসিয়াল এক্সপ্রেসের আরাফাত আরা হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেসমিন পাপড়ি। মাইগ্রেশন নিউজ বিডি.কমের সম্পাদক রবিউল ইসলামকে  কোষাধ্যক্ষ, সমকালের রাজিব আহমেদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, এসএ টিভির রিয়াদ আহসানকে প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা টাইমসের মহিউদ্দিন মাহীকে দপ্তর সম্পাদক, সময় টিভির প্রসূন আশীষকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জনতার জাহাঙ্গীর খান বাবুকে কল্যাণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে ২৪ জনকে। এরা হলেন- যুগান্তরের মাসুদ করিম, এটিএন বাংলার কেরামত উল্লাহ বিপ্লব, জিটিভির রাজু আহমেদ, ডেইলি অবজারভারের মহসীনুল করিম, বৈশাখী টিভির আবদুল মজিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার শুক্কুর আলী শুভ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নুরুল ইসলাম হাসিব, প্রথম আলোর শরিফুল হাসান, ডেইলি স্টারের বেলাল হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের ফাইজুল সিদ্দিকি, যুমনা টিভির আলমগীর হোসেন, দেশটিভির ঝর্ণা রায়, এনটিভির রোকনউদ্দিন, বাংলাভিশনের মিরাজ হোসেন গাজী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিশাদ হুদা, মানবজমিনের রোকনুজ্জামান পিয়াস, ঢাকা ট্রিবিউনের আদিল সাখাওয়াত, দ্যা রিপোর্ট ২৪ এর কাওসার আজম, ভোরের কাগজের শফিউল আল ইমরান ও সংবাদের গৌতম ঘোষ।