রাষ্ট্রপতির সঙ্গে প্রতিরক্ষা সচিবের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূইয়া।
রোববার বিকালে প্রতিরক্ষা সচিব বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিরক্ষা সচিব কিশোরগঞ্জের মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাস নির্মাণসহ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
প্রতিরক্ষা সচিব এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ সাক্ষাতের সময় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ফোর্সেস গোল-২০৩০ কে সামনে রেখে সকল উন্নয়ন কাজ শেষ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
