২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের মুখে ৫ নারী ‘জঙ্গি’

মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আকলিমা রহমান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসক ঐশীসহ জেএমবির ছয় সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা আমলে নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2017, 01:21 AM

Updated : 11 Apr 2022, 11:01 PM

ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার অভিযোগ আমলে নিয়ে বিচারের জন্য মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহারনগর দায়রা জজ আদালতে পাঠিয়েছেন বলে পেশকার ফয়েজ আহমেদ  জানান।

আসামিদের মধ্যে আকলিমা ও ঐশীসহ পাঁচজন নারী।

গত বছর ১৫ অগাস্ট ও এর পর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এই সদস্যদের গ্রেপ্তার করে র্যা ব।

মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী আকলিমা রহমান, খাদিজা পারভীন মেঘনা ওরফে মেঘলা, ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ,  ঢাকা মেডিকেলের শিক্ষানবীশ চিকিৎসক ইসতিসনা আক্তার ঐশী, ফুয়াদ আল মাহাদী, সুলতানা বেগম ওরফে সুলতানা আক্তার কচিকে আসামি করে গত বছরের  ৮ নভেম্বর অভিযোগপত্র জমা দেন র্যা ব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. শামসুল হক।

অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ১৪ অগাস্ট র্যাাব-৪ জানতে পারে যে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে উত্তর খাইলকুরে বসবাসকারী জেএমবি সদস্য আকলিমা মিরপুর জনতা হাউজিংয়ে আরও জঙ্গিদের সঙ্গে মিলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার ষড়যন্ত্র করছে।

ঈদের দিন ১৫ তারিখে আকলিমাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অন্যদের সন্ধান পাওয়া যায়।

তাদের কাছ থেকে মোবাইল ফোন সেট, পেনড্রাইভ, উগ্রবাদী বই, বিভিন্ন ভিডিও উদ্ধার করা হয়।

আসামিদের মধ্যে মাহাদী ও ঐশী জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান, এ মামলায় রোকনুজ্জামান রানাসহ কয়েকজনকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র জমা দিয়েছিল র্যাতব।