২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসে জড়িতরা গোয়েন্দা হেফাজতে

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের গোয়েন্দা হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 07:09 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

পুরনো খবর:

প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, যারা চলতি এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্ন ফাঁস ও বিতরণের সঙ্গে জড়িত বলে পুলিশ আগেই জানিয়েছিল।

Image
প্রশ্ন চেয়ে যোগাযোগের পর মিলল সাড়া

প্রশ্ন চেয়ে যোগাযোগের পর মিলল সাড়া

গ্রেপ্তাররা হলেন- রাজু আহমেদ, ফয়সালুর রহমান আকাশ, মোহাম্মদ জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম রনি।

রোববার অনুষ্ঠিত ওই পরীক্ষার আগেই হোয়াটসঅ‌্যাপে পাওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়ার বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে ব‌্যাপক আলোচনা চলছে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুস সোবহান তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারা এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আপরাধ আইনের এই মামলায় রিমান্ড আবেদনে বলেন, এই চক্রে কে কে রয়েছে তাদের চিহ্নিত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া জরুরি।

পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এসব তথ্য জানান।

এদিন আসামিদের পক্ষ নিয়ে আদালতে কেউ দাঁড়ায়নি।