শাহবাগে যাত্রীবাহী বাস ভাংচুর
ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে শাহবাগে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
শাহবাগ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, সোমবার রাত ১০টার দিকে শাহবাগ বেতার কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
“নিউ ভিশন বাসের সুপারভাইজারে সঙ্গে ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক ছাত্রের কথা কাটাকাটি হয়। ওই ছাত্র পরে তার হলের ২০-২৫ জন নিয়ে এসে বাসটি ভাংচুর করে।”
এ ঘটনার কারণে শাহবাগ থেকে বাংলামোটরের রাস্তা মিনিট দশেকের জন্য বন্ধ ছিল বলে জানান তিনি।
