২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় রাস্তা ছেড়ে মাইক্রো দোকানে

ঢাকার রামপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়ক সংলগ্ন কাপড়ের দোকানে ঢুকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 11:03 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

শনিবার রাতে হাজীপাড়া পেট্রোল পাম্পের কাছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জয়ন্ত সাহা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাত সোয়া ৯টার দিকে বেলমন্টের একটি শো রুমে ঢুকে পড়ে।

পরে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। এ সময় বেশ কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ থাকে।