২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চলন্ত বাসে ছুরি মেরে ছিনতাই

ঢাকার টিকাটুলিতে দুই মাছ ব্যবসায়ী চলন্ত বাসে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 12:56 PM

Updated : 11 Apr 2022, 10:59 PM

আলম মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০) নামের দুই ব‌্যবসায়ীকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান জানান, শুক্রবার ভোরে তারা বঙ্গভবনের পাশের রাস্তা থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন।

কিছুক্ষণ পর ৪/৫ জন যুবক বাসের ভেতরেই তাদের ঘিরে ধরে এবং ছুরি মেরে দুইজনের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

বাসটি সায়দাবাদ জনপথের মোড়ের কাছে যাওয়া পর বাস ফেলে চালক, তার সহকারী এবং ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে পুলিশ দুই ব‌্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি জানান, আলমের পেটে ও শফিকুলে ডান হাতে ছুরির আঘাত লেগেছে। তবে দুজনই আশঙ্কামুক্ত।

তারা দুজন কাপ্তান বাজারে মাছের ব্যবসা করেন জানিয়ে ওসি বলেন, “এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।”