ভারতে পুরস্কায় জয় এটুআই’র
জাতীয় তথ্য বাতায়নের জন্য বাংলাদেশের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি পুরস্কৃত হয়েছে ভারতে।
ভারতের ওপেন গ্রুপ ফোরাম বাংলাদেশ সরকারের এই কর্মসূচিকে ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ দিয়েছে।
বুধবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত দ্য ওপেন গ্রুপ অ্যাওয়ার্ড ফর ইনোভেশন এন্ড এক্সিলেন্স-২০১৭ প্রতিযোগিতায় এই পুরস্কার দেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দেশের মধ্য থেকে অন্য দুটি ক্যাটাগরিতেও বাংলাদেশ ‘অ্যাওয়ার্ড অব ডিসটিংশন’ পেয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
আশরাফুল আলম জানান, পুরস্কার গ্রহণ শেষে কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানান। তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং সদিচ্ছার ফলেই ডিজিটাল বাংলাদেশ্র স্বপ্ন সত্য হওয়া পথে।
